সিলেটে তারেক অপহরণকারী লাবনী ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

Manual7 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত তারেক অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলায় অন্যতম আসামী লাবনীকে রাজধানী ঢাকার উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

লাবণীর পুরো নাম মোছাম্মৎ লাভলী আক্তার লাবনী (৩৫)। সে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানার নয়ারচরে রেজাউল করিমের স্ত্রী। তারা উত্তরখানের সুবার বাড়ী রোডের আব্দুল গফুর বিল্ডিং ৯৬/২ তৃতীয় তলায় থাকত।

Manual4 Ad Code

র‌্যাব-১ এর সিনিয়র এএসপি মো. আকরামুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে র‌্যাবের লিগ্যান এন্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে দক্ষিন সুরমা থানা পুলিশ গ্রেফতারকৃত লাবনী আক্তারকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্শদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ভিকটিমের পূর্ব পরিচিতির ভিত্তিতে লাবনীসহ আসামীরা গত বছরের ১ ডিসেম্বর সিলেটে বেড়াতে আসে। তখন তারা তারেককে সিলেট থেকে তাদের সাথে ঢাকায় নিয়ে আসে।

Manual7 Ad Code

ঢাকা নেওয়ার পর লাবনীর স্বামী মো. রেজাউল করিম রেজা কানাডা নেওয়ার কথা বলে তারেককে ভারতে নিয়ে একটি বদ্ধ ঘরে আটক রেখে শারীরিক ভাবে নির্যাতন করে।

Manual5 Ad Code

পরবর্তীতে আসামী লাবনী আক্তার তার ব্যবহৃত মোবাইল নং-০১৬৮৯৫২৮২৭৫ হতে বাদী তারেকের বাবা আব্দুল আহাদকে জানান অপহৃত ভিকটিম তারেক কানাডায় চলে গেছে।

এই বলে তিনি বাদীর কাছ থেকে অপর এক আসামী সমর দাসের একাউন্টে (নং- ১১০৫২০২৭৯৩০৬২০০১) মেসার্স বিনা এন্টারপ্রাইজ, ব্রাক ব্যাংক লিঃ, কেটিজি শাখা, চট্টগ্রাম) সাড়ে ১১ লাখ টাকা পাঠান। পরবর্তীতে এসএ পরিবহনের মাধ্যমে আরও দেড় লক্ষ টাকা লাবনীকে দেন। টাকা পাওয়ার পরে আসামীরা আব্দুল আহাদকে ঢাকায় এসে তার ছেলে অপহৃত ভিকটিম তারেককে নিয়ে যাওয়ার জন্য বলে।

তখন বাদীসহ মামলার দুই স্বাক্ষী সানুর আহম্মেদ ও হাসানসহ ঢাকায় গেলে আসামীরা আরও দশ লাখ টাকা দাবি করে। সে সময় বাদীসহ তার সঙ্গীয়রা কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতে আটকাধিন ভিকটিম তারেক ‘আসামীদের’ হেফাজত হতে সু-কৌশলে পালিয়ে যায়। বর্তমানে দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে র‌্যাব জানায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code