২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২
বিদ্যুৎ পরিস্তিতি স্বাভাবিক রাখতে, লোডশেডিং ও সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবীতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে ২১ জুলাই (বৃহস্পতিবার) দেশব্যপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫ টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির সিলেট জেলা আহবায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলী।
জাতীয় কমিটির সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সাধারণ সম্পাদক ডা. হারাধন রায়, বাসদ মার্কসবাদী জেলা সদস্য মোখলেছুর রহমান, গণতন্ত্রী পার্টির জেলা সদস্য আজিজুর রহমান খোকন।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, গণতন্ত্রী পার্টির জেলা সদস্য শংকর ঘোষ, সাম্যবাদী আন্দোলনের সদস্য এডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ মার্কসবাদী জেলা সদস্য সঞ্জয় কান্তি দাস।
সমাবেশে বক্তারা, আমদানী নির্ভর জ্বালানি নীতিতেই বিদ্যুৎ সংকট মন্তব্য করে বিদ্যুৎ জালিয়াতির শ্বেতপত্র প্রকাশ ও জ্বালানি অপরাধীদের বিচার করার দাবি জানান।
বক্তারা, লোডশেডিং এর নামে জন ভোগান্তি তৈরির নিন্দা জানিয়ে অবিলম্বে লোডশেডিং এর সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতীয় কমিটির প্রস্তাবনার আলোকে সহজতর প্রক্রিয়ার রাষ্ট্রীয় উদ্যোগে সাশ্রয়ী ভাবে বিদ্যুৎ উৎপাদনের দাবি জানান।
বক্তারা গ্যাস অনুসন্ধান -উত্তোলনসহ স্বনির্ভর, পরিবেশ বান্ধব জ্বালানি নীতির বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাপ্তি হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D