২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২

৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
গতকাল শনিবার রাত ৯টায় খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গৌছ উদ্দিন পাখি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ মেম্বারের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম ডালিম বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগের সময় অত্যাসন্ন, ভোট ডাকাতি, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা, লাখ লাখ কোটি টাকা পাচার, বিচার বিভাগকে ধ্বংস করা, রাষ্ট্রীয় কাঠামো তছনছ করে দেওয়ার সঠিক বিচার একদিন এ দেশের মাটিতে হবেই।
তিনি উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ করে বলেন দলের কেও জেলে গেলে তার পরিবারকে সাপোর্ট দিবেন, যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন।
ঐক্য অটুট রাখার আহবান জানিয়ে মাজহারুল ইসলাম ডালিম বলেন প্রিয় স্বদেশ বন্দিদশা থেকে একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D