২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২

বিশেষ প্রতিবেদক : নিজাম ইউ জায়গীরদার
সিলেটে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করছে নবগঠিত সিলেট জেলা বিএনপি। আজ সোমবার (১৮ এপ্রিল) দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার অভিজাত কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই ইফতার মাহফিল।
এতে কেন্দ্রীয় বিএনপির অন্ততঃ ২০ জন নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়াও সাড়ে ৪ হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত থাকবেন বলেন জানিয়েছেন দলের দায়িত্বপ্রাপ্তরা।
এতে জেলা ও মহানগর বিএনপি ও সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভার দলীয় নেতা কর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম আহমদ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রহমত, বরকত মাগফিরাত ও নাজাতের এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় নিয়ামত। এই মাস শিক্ষা দেয় সংযম, সহনশীলতা ও সহমর্মিতার। কিন্তু সরকারী দলের লোকজনের মাঝে এর কোন প্রভাব নেই। সিয়াম সাধনার এই মাসে মানুষের চরম কষ্ট ও দুর্ভোগ লাগবে মধ্যরাতের ভোটের সরকারের যেন কোন দায়বদ্ধতা নেই। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন।
তিনি গতকাল কুশিয়ারা কনভেনশন হলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় কুশিয়ারা কনভেনশন হল পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-১ আসনে গেল নির্বাচনে বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় বিএনপি নেতা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, সিলেট-৬ আসনে গেল নির্বাচনে বিএনপি’র প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম আহমদ’সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D