যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক কয়েছের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক কয়েছের মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবক দলের শোক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই নিবাসী, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম কয়েছ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি’র মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবুল কাশেম মুর্শেদ।


শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ্ তায়ালা দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে গ্রহণ করা জন্য দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।