গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সিলেট মহানগর বিএনপি’র প্রতিবাদ কর্মসূচি কাল

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২

গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সিলেট মহানগর বিএনপি’র প্রতিবাদ কর্মসূচি কাল

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলী গুমের ১০ বছর অতিবাহিত হচ্ছে আগামীকাল ১৭ এপ্রিল।


বিএনপি-র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি-র সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রনেতা জুনেদ আহমদ ও আনসার আলী সহ গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের সন্ধানের দাবীতে ১৭’এপ্রিল বিকেল ২.৩০ মিনিটে ব্লু-ওয়াটারাস্থ ইমজা’র হল রুমে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সিলেট মহানগর বিএনপি-র প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।


কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তোলার জন্য মহানগর বিএনপি ও তার অন্তর্গত ওয়ার্ডসমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট