২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২
অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। এতে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
শুক্রবার ফজরের নামাজের পরপরই এ হামলা চালানো হয়। ইসরাইলি পুলিশ জোর করে সেখানে ঢুকতে চাইলে সেখানে নামাজের জন্য যাওয়া কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশ গুলি চালায়। ছোড়া হয় টিয়ার গ্যাসও।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, তারা আহতদের অধিকাংশকে হাসপাতালে ভর্তি করেছেন।
সংস্থাটি বলছে, ইসরাইলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের সেখানে যেতে বাধা দিয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানাচ্ছে, এখনো শতাধিক আহত ব্যক্তি মসজিদ কমাউন্ডে আটকা পড়ে আছে।
এদিকে, ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা সেখান থেকে অন্তত ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
পূর্ব জেরুসালেম এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। প্রায়ই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বড় সংঘাতের শুরু হয় এখান থেকে। গত বছর রমজানজুড়েই এ এলাকায় অস্থিরতা ছিল। এবারো সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে।
সূত্র : আলজাজিরা

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D