গত একদিনেও মৃত্যু নেই : শনাক্ত ৩৫

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

গত একদিনেও মৃত্যু নেই : শনাক্ত ৩৫

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত রোগী হয়েছে ৩৫ জন।

ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৫২ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২০৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.৮২ শতাংশ।


সূত্র : ইউএনবি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট