বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রী’সহ নিহত ৩

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রী’সহ নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী এলাকার আক্কেল আলীর ছেলে হোসাইন আহমেদ (১২), একই ইউনিয়নের জাতুকর্ণপাড়া বড় বান্দের আব্দুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রুমা আক্তার (১২) ও খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট