করোনায় মৃত্যু নেই : শনাক্ত ৩১ জন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

করোনায় মৃত্যু নেই : শনাক্ত ৩১ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩১ জনের শরীরে।

ফলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৮৭টি। শনাক্তের হার ০.৫৮ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।

এর আগে মঙ্গলবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২২ জনের শরীরে। মৃত্যু হয়নি কারোরই।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট