৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২
বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচার করবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D