র‍্যাব-৯’র নতুন অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

র‍্যাব-৯’র নতুন অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক

র‌্যাব-৯ সিলেটের নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. মোমিনুল হক, জিডি (পি)। মঙ্গলবার দুপুর ১টায় সদ্য সাবেক অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি, আর্টিলারি এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

বিদায়ী অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি, আর্টিলারি, (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব সদর দপ্তরের ‘প্রশাসন ও অর্থ উইং’ শাখায় বদলি করা হয়েছে।

উইং কমান্ডার মোঃ মোমিনুল হক, জিডি (পি); র‌্যাব-৯, সিলেটে যোগদানের পূর্বে বিএএফ বাশার, ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট