২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছান। এর আগে বিকাল ৪টা ২০ মিনিট গুলশান চেয়ারপারসন বাসা থেকে রওনা করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওয়ানা হন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে তাকে আজ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল আনা হয়েছে।
তিনি হাসপাতালে পৌঁছেছেন ও তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D