বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক গ্রেফতার

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক গ্রেফতার


মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন মতিঝিল থানায় আছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট