২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২
১’এপ্রিল ২০২২ শুক্রবার বিকাল তিনটায় আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল শহীদুল ইসলামের সভাপতিত্বে ও মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এ.এফ.এম. সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সহকারী সদস্য সচিব ও দিনাজপুরের কৃতি সন্তান ব্যারিস্টার সানী আব্দুল হক, নওগাঁ জেলা আহবায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, নীলফামারী জেলা আহবায়ক অধ্যাপক আবু হেলাল ও নওগাঁ জেলা সদস্য সচিব আইনুল হক।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির আহবায়ক এ.এফ.এম. সোলায়মান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫০বছরে আওয়ামিলীগ,বিএনপি ও জাতীয় পার্টি এদেশের মানুষ কে শাসন করেছে কিন্তু তারা সবাই মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রের তিন অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ আজ মুক্তি চায়, তাই এবি পার্টি জনগনের মুক্তির জন্য অধিকার ও সমস্যা সমাধানের রাজনীতির ডাক দিয়েছে ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থায় যখনই যে সরকার ক্ষমতায় এসেছে তখনই তারা এদেশের মানুষের অধিকার হরণ করেছে, রাষ্ট্র কে নিয়ে গেছে ধ্বংসের দারপ্রান্তে। মানুষের অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে দাড়াতে হবে। ইনশাআল্লাহ এবি পার্টি মানুষ কে ঐক্যবদ্ধ করে সেই কাঙ্ক্ষিত গন্তব্য নিয়ে যাবে।
সম্মেলনে মজিবুর রহমান মন্জু বলেন,
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে টাকার বিনিময়ে চাকরী পায় সব ছাত্রলীগ, যুবলীগ। আর বিএনপি ক্ষমতায় আসলে সব টেন্ডার পাবে ছাত্রদল, যুবদল এটাই আমাদের ৫০ বছরের প্রাপ্তি। এই রাষ্ট্র হওয়ার কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের রাষ্ট্র কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্র আজ বিশেষ গোষ্ঠী ও পরিবারের সম্পত্তি হয়ে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণরাষ্ট্রের প্রবর্তন করতে হবে।
সম্মেলনে প্রিন্সিপাল শহীদুল ইসলামকে আহ্বায়ক ও মেহেদী হাসান চৌধুরী পলাশকে সদস্যসচিব করে ৫২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি এবং একই সাথে ৬৩ সদস্যের বিরামপুর উপজেলা কমিটি ও ৩১ সদস্যের নবাবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন এবি পার্টির কমিটি গঠন টিমের প্রধান, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন এবি পার্টি স্টুডেন্ট উইংস এর সমন্বয়ক মোহাম্মাদ প্রিন্স, দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে গোলাম সারোয়ার, ইন্জিনিয়ার সুমন ,আনোয়ার হোসেন, তাইজুল ইসলাম, এডভোকেট মাসুম প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D