শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

আগামী শনিবার (২ এপ্রিল) সিলেট নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিদ্যুৎ লাইনে মেরামত কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেট নগরীর শাহজালাল উপশহর ব্লক এ বি সি ডি, তেররতন, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও কাজি জালাল উদ্দিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও এদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া ও শারপাড়ায় বিদ্যুৎ থাকবে না।

এর আগে গত ২৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন জানান- সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৩১ মার্চ) ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট