মালয়েশিয়াগামী ৫৭ জন রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

মালয়েশিয়াগামী ৫৭ জন রোহিঙ্গা আটক

মিজানুর রহমান : টেকনাফ বাহারছড়া উপকূল থেকে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৭ জন নারী শিশুসহ রোহিঙ্গা নাগরিক আটক করেছে র‍্যাব। এ সময় তাদের পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে টেকনাফ বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয় বলে জানায় র‍্যাব। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।তিনি আরও জানান, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটক রোহিঙ্গাদের।খবর পেয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে জনপ্রতি ২০ হাজার টাকা দিয়ে এরা ছোট নৌকা দিয়ে মালয়েশিয়াগামী বড় ট্রলারে যাচ্ছিলেন। এরপর সময় সুযোগ করে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল আটক রোহিঙ্গাদের। সংবাদ পেয়ে অভিযান চালালে তাদের আটক করতে সক্ষম হয় র‍্যাব ১৫। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।