দোয়ারায় পিটুনিতে স্ত্রীর মৃত্যু : স্বামী আটক

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

দোয়ারায় পিটুনিতে স্ত্রীর মৃত্যু : স্বামী আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রিনা বেগমের আত্মীয় স্বজনের তাৎক্ষণিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ঘাতক স্বামী আসকর আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত রিনা বেগম উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের নওশাদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় বাজার থেকে কিনে আনা পানের ভাগ বাটোয়ারা নিয়ে গৃহবধূ রিনা বেগম তার শাশুড়ীর সাথে কথা কাটাকাটি করলে স্বামী আসকর আলী এসে রিনা বেগমকে গালমন্দ করে, এক পর্যায়ে ঘাতক স্বামী উত্তেজিত হয়ে রিনা বেগমের পেটে লাথি সহ-বেদড়ক মারপিট করে। আহত অবস্থায় রিনা বেগমকে এদিন রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক স্বামী আসকর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’