সিলেট সিতোরিও কারাতে দো এসো : এর অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের ছাত্র/ছাত্রীদের ব্ল্যাকবেল্ট পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

সিলেট সিতোরিও কারাতে দো এসো : এর অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের ছাত্র/ছাত্রীদের ব্ল্যাকবেল্ট পরীক্ষা সম্পন্ন

গত ১২ মার্চ রোজ শনিবার, গোলাপগঞ্জ, রানাপিং এ অবস্থিত, সিলেট সিতোরিও কারাতে দো এসো : এর অন্তর্ভুক্ত দ্য আইকনিক কারাতে একাডেমির প্রশিক্ষণ মাঠে এসো : এর অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের ১০ জন পরীক্ষার্থী ব্ল্যাকবেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় প্রধান পরীক্ষক প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুরজু রহমান ফয়েজ, সভাপতি , সিলেট সিতোরিও কারাতেদো এসো ও প্রধান প্রশিক্ষক ফেইম, জেনারেল সেক্রেটারি মামুনুর রহমান এনাম, সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জম হুসেইন, সহ-সভাপতি কামরুজ্জামান খান আরমান, দ্য আইকনিক কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক শরীফ আহমেদ চৌধুরী , সায়েম কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সায়েম আহমেদ। এছাড়া অতিথি পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এসো : এর প্রচার সম্পাদক আব্দুস সাহিদ, সম্পাদক, নুরুল হুসেইন, সদস্য বিপ্লব আহমেদ এবং আহমদ উর রব চৌধুরী প্রমুখ।