২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২
মেনে চলুন সকল আইন, হবে না দন্ড, হবে না ফাইন, হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পক্ষ আজ বৃহস্পতিবার(১০ মার্চ) শুরু হচ্ছে। এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগামী ২৪শে মার্চ পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলবে।
এসএমপি’র পক্ষ থেকে আরো জানানো হয়, নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক পক্ষ পালিত হবে। ট্রাফিক পক্ষ চলাকালীন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে পথসভা, ট্রাফিক আইন সম্পর্কে লিফলেট বিতরণ, মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে উৎসাহিত করা, সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে। ট্রাফিক পক্ষ সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার নগরীর গ্রামার স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন পালন এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক সংক্ষেপে ‘টেন’ এর কার্যক্রম পরিচালিত হয়। টেন’র উদ্দেশ্য সড়ক দূর্ঘটনা থেকে নিজেকে ও অন্যকে বাঁচানো। টেন’র শ্লোগান ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’। টেন’র দশটি নিয়ম হচ্ছে রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার করব, ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে প্রান্ত ঘেঁষে হাঁটব, রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন-হেডফোন ব্যবহার করব না, রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং ব্যবহার করব, ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং না থাকলে ডানদিকে, বামদিকে দেখে সাবধানতার সাথে রাস্তা পার হবো। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নিব। কোন অবস্থাতেই তাড়াহুড়া করব না, রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় দিব না, চলন্ত যানবাহনে উঠব না, চলন্ত যানবাহন থেকে নামব না, যানবাহন থেকে নামার সময় অবশ্যই বাম পা সামনে দিয়ে নামব, প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালাব এবং ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানব ও মানব।
সিলেট গ্রামার স্কুলের প্রধান শিক্ষক শাশ্বতী ঘোষ সোমার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআই স্নেহাংশু বিকাশ সরকার, টিআই সরোয়ার পারভেজ নোভেল, অচ্যুত কুমার দাশ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D