২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা মূল্যের ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই জহিরুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট পৌরসভারস্থ রায়গড় পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন সড়কে সোমবার রাতে চেকপোস্ট পরিচালনা করেন।
চেকপোস্ট পরিচালনাকালে রাত ৩টার দিকে ২ টি পিকআপ ভর্তি ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র রুবেল আহমদ (৩৩), একই গ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র আলমগীর হোসেন (৩০) ও বাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত মেকাই মিয়ার পুত্র মানিক মিয়া (৩২) কে আটক করেন। পরে ভারতীয় জিরা ও ২ পিকআপ গাড়ী জব্দ করে আটককৃত ৩ জনকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জানান, চোরাচালান রোধে কানাইঘাট থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আসামীদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D