২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “হীড বাংলাদেশ” এর উদ্যাগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় হীড বাংলাদেশ কমলগঞ্জের প্রজেক্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে ও কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, হীড বাংলাদেশ এর সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, লিয়াজু কর্মকর্তা এবং ব্যবস্থাপক কেপিএম নুরুল আলম সিদ্দিকী, সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও এসআই মাহবুব প্রমুখ। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনকে ৩ লক্ষ ১১ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও হীড বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D