২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২
বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার পলাতক তিন আসামীর রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবীর শুনানী আগামী ১৪ মার্চ গ্রহণ করা হবে। এ মামলায় বৃহস্পতিবার কারাগারে থাকা আসামী আবুল খায়ের ওরফে রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী এই দুই আসামীর শুনানী শেষ হয়। এ দুই আসামীর আইনজীবীর শুনানী গ্রহণশেষে আদালত আগামী ১৪ মার্চ পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলায় রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক এরই মধ্যে শেষ হলেও বৃহস্পতিবার আসামিপক্ষের অবশিষ্ট যুক্তিতর্ক শুনানীর জন্যে তারিখ ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানী ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপস্থিত দুই আসামীর আইনজীবীর শুনানী গ্রহণ করা হয়েছে। তবে পলাতক আবুল হোসেন,ফয়সল আহমদ ও হারুন অর রশিদ এই তিন আসামির রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন বাকি রয়েছে। ফলে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল সিলেটের বিচারক নুরুল আমীন বিপ্লব আগামি ১৪ মার্চ পলাতক আসামিদেরপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্যে দি ধার্য করেছেন। যুক্তিতর্ক শেষ হলে পরবর্তী তারিখ মামলাটি রায় ঘোষণার জন্যে ধার্য করা হবে।
মামলার এজাহারদাতা ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় আইনজীবী হিসেবে অংশগ্রহণ করেন-সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম,সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর,সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিশেষ পিপি মুমিনুর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
আসামি পক্ষে মামলা পরিচালনায় অংশ নেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন,আব্দুল আহাদ ও ইমরান আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D