২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২
একজন উদ্যোক্তা হচ্ছেন তিনি যিনি নিজেই কোনো কাজের জন্য উদ্যোগ নিয়ে সফলভাবে সম্পন্ন করে থাকেন। অর্থাৎ, যে নিজে থেকেই কোনো ধারনা বা পরিকল্পনা নিয়ে ব্যবসা বা কোম্পানি, অলাভজনক প্রতিষ্ঠান স্থাপন, সৃষ্টিশীল কোনো কর্ম করার চেষ্টা করেন।
একজন সত্যিকার সফল উদ্যোক্তা তাঁর ব্যবসার উন্নয়নের পাশাপাশি নিজেকেও সব সময়ে উন্নত করার চেষ্টা করেন। সফল উদ্যোক্তা হতে পারা অবশ্যই দারুন, কিন্তু সেই পথে চ্যালেঞ্জও কম নয়।আর এই চ্যালেঞ্জ জয় করতে সব সময়ে নিজেকে উন্নত করার বিকল্প নেই।
তেমনি একজন আত্নবিশ্বাসী, কঠোর পরিশ্রমী, উদীয়মান তরুণ উদ্যোক্তা সানজিদা আফরিন প্রিতু। উইশলিস্ট নামক অনলাইন শপের কর্ণধার তিনি। উইশলিস্ট নামক ফেসবুক পেজের মাধ্যমে তিনি তার পণ্য বিক্রয় করে থাকেন। এছাড়া, মুঠোফোন ও টেলিফোনেও তার অনলাইন শপে পণ্য ক্রয়ের জন্য অর্ডার দেওয়া যায়।
তার অনলাইন শপে চায়না, ইন্ডিয়ান, থাই ও পাকিস্তানী নিত্য ব্যবহার্য পোশাক (ওয়েষ্টার্ন, শাড়ি, সালোয়ার কামিজ), গয়না, ব্যাগ, স্কিন কেয়ার আইটেম, মেকআপ আইটেমসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়।
একজন উদ্যোক্তা হওয়ার প্রেরণা কোথা থেকে পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট থেকেই চাকরির ইচ্ছা তেমন ছিলো না। নিজের বস নিজেই হবো, এইরকম ইচ্ছা ছিলো। নিজের কিছু করতে হবে এই চিন্তা থেকেই আসলে ব্যবসা শুরু করি।’
তিনি আরও বলেন, ‘আমি অনলাইনে ব্যবসা শুরু করি এই বছরের জানুয়ারি থেকে। আমার ব্যাবসা নতুন হওয়ায় অনেক প্রতিবন্ধকতার স্বীকার হতে হয়। তবে সবার সহযোগিতা ও প্রেরণায় সকল ধরনের প্রতিনন্ধকতা কাটিয়ে উঠতে পারবো আশা করি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D