২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২
সাহেদ আহমদ : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম লাভলু’র চাচা, বানেশ্বরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী নামর আলী গত ৬ মার্চ রোববার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম নামর আলীর নামাজের জানাযা রোববার বাদ আছর বানেশ্বরপুরস্থ হাজী চুনু মিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাজী চুনু মিয়া কমপ্লেক্স জামে মসিজেদর ইমাম মাওলানা আফজল আহমদ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদরুল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, জেলা কৃষকলীগের সদস্য জায়েদ আলী, কামালবাজার ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, ব্যবসায়ী হাজী তফজ্জুল হোসেন, শাহাব উদ্দীন, শিক্ষক আক্তার হোসেন, মেহেদি হাসান, বানেশ্বরপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আলী রাজান, ৩নং ওয়ার্ড মেম্বার আখতার হোসেন, আব্দুল মোমিন ছইল মিয়া, আব্দুল বাছিত মকন, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান বাদল, আহমদ আলী, মুহিবুর রহমান, মুর্তজ আলী ফেসন, আমেরিকা প্রবাসী আলহাজ্ব কয়েছ আহমদ, নছির মিয়া, নাজির মিয়া, সোনাই মিয়া, মুক্তার আলী, গোলজার হোসেন নেছার, মোস্তাক আহমদ, আনহার আলী, সাহেদ আহমদ, সুরমা যুব ব্যবসায়ী সমিতির সভাপতি আঙ্গুর আলী, আনোয়ার আলী, ছানুয়ার আলী, ইতালী প্রবাসী লিপন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা তুহীন আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ছানি, বানেশ্বরপুর মাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সহ সভাপতি মামুন আহমদ, ময়নুল ইসলাম, কালা মিয়া, জামাল আহমদ, খোকন আহমদ, ইকবাল আহমদ, আছাদ আহমদ শিশু, শিমুল আহমদ,কামাল আহমদ,আলী আকবর, রুমন আহমদ, মুস্তাই মিয়া, রাবেল মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, প্রবাসী, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান মরহুম নামর আলী বাড়ি যান এবং পরিবারের সদস্যদের শান্ত দেন।
এমপি হাবিবের শোক প্রকাশ
বানেশ্বরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী নামর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান।
শোকবার্তা তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D