মাদক সংশ্লিষ্টতা : হবিগঞ্জে তিন পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২২

মাদক সংশ্লিষ্টতা : হবিগঞ্জে তিন পুলিশ সদস্য বরখাস্ত

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জ সদর থানার এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে


সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শুভ্র চন্দ্র দাশ, কনস্টেবল জসিম উদ্দিন ও ড্রাইভার আশিক নূর।

পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায়, বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে উঠে। এ ঘটনার পর গত ৬ মার্চ হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী এ তিনজনকে সাময়িক বরখাস্ত করেন। তাদের বরখাস্তের বিষয়টি ৮ মার্চ জানাজানি হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন আছে।