২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২২
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত তারেক আহমদের পুত্র তুহিন আহমেদ (২২) সৌদিআরবে ইয়েমেনের তিন দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার ভোরে জেদ্দার পুলিশ এক হামলাকারীকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে। পারিবারিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে মাতম
জানা যায়, পিতার মৃত্যুর পর তুহিন আহমেদের সংসারে নানা টানাপোড়েন ছিল। একপর্যায়ে সংসারের অভাব অনটন দূর করতে প্রায় ৭ বছর পূর্বে দু’সন্তান রেখে স্বামীহারা শিলা বেগম চলে যান সৌদি আরবে। সেখানে দুই বছর অবস্থানের পর তিনি বড় ছেলে তুহিনকে সেখানে নেন। ৫ বছর পর দুর্বৃত্তদের হামলায় খুন হন তুহিন। তার ছোট ভাই তানভীর দেশে পড়ালেখা করছে।
নিহত তুহিনের মামাতো ভাই জুয়েল আহমেদ জানান, তুহিন সৌদি আরবের জেদ্দায় একটি রেষ্টুরেন্টে কাজ করত। গত শুক্রবার সৌদি আরব সময় রাত সাড়ে ১২টায় কোন কারণ ছাড়াই ইয়েমের ৩ সন্ত্রাসী লোহার রড ও ছুরি নিয়ে তুহিনের উপর হামল চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তুহিনের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এদিকে, সন্ত্রাসী হামলায় বাঙালি নিহতের খবর পেয়ে জেদ্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানা গেছে।
নিহত তুহিনের ছোট ভাই তানভীর জানায়, গত বৃহস্পতিবার বড় ভাইয়ের সাথে তার সর্বশেষ কথা হয়েছে। তাকে সৌদি আরব নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছিলেন তুহিন। আগামী হজ্ব শেষে দেশে এসে তার বিয়ে করার কথা ছিল। সন্ত্রাসীরা আমার ভাইর স্বপ্ন পূরণ করতে দিলো না। অকালে আমার ভাইকে হারালাম। তিনি ভাইর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
এদিকে, তুহিনের মৃত্যুর সংবাদে আত্মীয়স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীসহ দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D