পুলিশ কমিশনার বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্মারকলিপি

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

পুলিশ কমিশনার বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের স্মারকলিপি

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ এর বরাবরে জব্ধকৃত রিক্সার রেকার বিল পূর্বের ন্যায় ৫শত টাকা বলবত রাখার দাবীতে স্মারকলিপি পেশ করেন ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

৫ মার্চ শনিবার দুপুরে নগরীর শাহজালাল উপশহরস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, আব্দুল জলিল, শহীদ বকস প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সিলেটে মালিক-শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে ব্যাটারি চালিত রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। মহামরী করোনা ভাইরাসে শ্রমিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন সময় নগরীতে ট্রাফিক পুলিশ কর্তৃক রিক্সা আটকের পর মালিকদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করছেন। জরিমানাকৃত টাকা পরিশোধ করতে মালিক-শ্রমিকদের খুবই কষ্ট হচ্ছে। অতীতের ন্যায় ৫শত টাকা জরিমান বলবত করার দাবী জানান নেতৃবৃন্দ।
এছাড়াও অনেকগুলো ব্যাটারি চালিত রিক্সা প্রায় ২৫/৩০ দিন আগে আটক করলেও এখনো জরিমানা করা হয়নি। ফলে অসহায় রিক্সা শ্রমিকরা অনাহারে অর্ধহারে জীনযাপন করছে। রিক্সা মালিক-শ্রমিকদের সংসার চলার একমাত্র উপার্জন রিক্সা। গরীব রিক্সা চালকদের কথা চিন্তা করে রিক্সাগুলো ছেড়ে দেয়া জন্য মালিক-শ্রমিকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মালিক-শ্রমিকদের অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য রেকারকৃত রিক্সার জরিমানা পূর্বের মত ৫ টাকায় ফিরিয়ে আনতে পুলিশ কমিশনারের প্রতি প্রতি অনুরোধ জানানো হয়েছে।