সিলেট-লন্ডন রুটে বিমানের ভাড়া কমানোর দাবি : জিএসসি’র সভায় বক্তারা

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২২

সিলেট-লন্ডন রুটে বিমানের ভাড়া কমানোর দাবি : জিএসসি’র সভায় বক্তারা

ব্রিটেনের প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সাউথ ইস্ট রিজিওনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অনতিবিলম্বে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদানের দাবি জানানো হয়েছে। সভায় সিলেট-লন্ডন রুটে বাংলাদেশ বিমানের ভাড়া কমানোর দাবী এবং প্রবাসী বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা বিধান ও প্রবাসীদের সহায়-সম্পত্তি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


সম্প্রতি পূর্ব লন্ডনের অর্টিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র জন বিগ্স। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান ও স্পিকার কাউন্সিলর আহবাব হেসেইন, সংগঠনের অন্যতম পেট্রন ডঃ হাসনাত এম, হোসেইন এমবিই, ও এ,কে,এম আবু তাহের চৌধূরী, কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খসরু খান, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী।

দুই পর্বে বিভক্ত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন।  পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধূরী। সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ফজলুল করিম চৌধূরী।

সভার শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন। সাংগঠনিক রির্পোট ও ফাইনান্সিয়াল রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধূরী ও কোষাধ্যক্ষ সূফী সোহেল আহমদ। বিস্তারিত আলোচনা—পর্যালোচনার পর দ্বি—বার্ষিক সভায় রিপোর্টসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিদায়ী চেয়ারপার্সনকে অনুষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান প্রদান করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি মির্জা আসহাব বেগ, ব্যারিস্টার মাসুদ চৌধূরী, এ,এফ,এম কামরুল হাসান চুনু, এইচ এম, আশরাফ, জিএসসি ইউকের প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক সম্পাদক মিসেস সাহিদা হোসেইন, বিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল সাঈদুর রহমান রেনু, লন্ডন বাংলা প্রেস

ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকী রেজওয়ানা আনোয়ার, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মহিবুর রহমান মুহিব, সিলেট হার্ট ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক মিসবাহ জামাল, জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল, বেঙ্গলী টিচার্স এসোসিয়শনের সভাপতি আবুল হোসেন, ট্রেজারার মিসবাহ কামাল, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রোয়াব উদ্দিন, জিএসসি ইস্ট এঙ্গলীয়া রিজিওনের সাবেক সভাপতি আলহাজ্ব মানিক মিয়া, সাউথইস্ট রিজিওনের সহ—সভাপতি যথাক্রমে এম এ গফুর, মন্জুর রেজা চৌধূরী ও কাউন্সিলর ফয়জুর রহমান ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা রফিক আহম্মদ, যুগ্ম—সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, জয়েন্ট ট্রেজারার এম, এ, আওয়াল, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মাহমুদুল হক, প্রচার সম্পাদক আলাউর রহমান ওলী, মেম্বারশীপ সেক্রেটারী আখলাকুর রহমান, যুব সম্পাদক আজম আলী, সাউথইস্ট রিজিওনের প্রতিষ্ঠাকালীন ট্রেজারার লোকমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, খিদমা আকাডেমির মাওলানা নাজিম উদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জিএসসি ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আব্দুল মালিক কুটি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ট্রেজারার মোঃ আবুল মিয়া, যুগ্ম—সম্পাদক কাজী তাজউদ্দিন আকমল, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়ামুল হক মেঙ্মি, জয়েন্ট ট্রেজারার শহীদুল আলম চৌধূরী, মোহাম্মদ আলী নেওয়াজ, সহ—সভাপতি ফারুখ মিয়া জিলু, প্রচার সম্পাদক সৈয়দ জহিরুল হক, জয়েন্ট সেক্রেটারী সালেহ আহম্মদ, সহ—সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আফসার খান সাদেক, বিশিষ্ট সংবাদকর্মী সাজু আহম্মদ, বিশিষ্ট সাংবাদিক ছমির উদ্দিন, ইস্ট লন্ডন শাখার সাবেক ট্রেজারার খলিল আহম্মদ কবির, সদস্য আমির উদ্দিন মাষ্টার, জগম্বর আলী, জিএসসি এসেক্স শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক আবু, মিডিলসেক্স শাখার সভাপতি রকিব এইচ রুহেল, বেডফোর্ড শাখার সহ—সভাপতি মিনাল আহম্মদ চৌধূরী, পোর্টসমাউথ শাখার প্রতিনিধি মোঃ আব্দুল কাদির, কমিনিটি নেতা আব্দুল বাসিত, নজরুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া, শাহ সানোয়ার হোসেন, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিনিধি এডভোকেট মোমিন আলী, অলিউর রহমান শাহীন, মহিউদ্দিন আহম্মদ, জাফর মোহাম্মদ মাসুদ, লিয়াকত চৌধূরী, শাহজাহান কবির, মোস্তাক আহম্মদ, ইয়ূথ এসোসিয়েশন অব হবিগন্জ ইউকের সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  গোয়াইনঘাট ওয়েলফেয়ারের মুক্তার আহমদ, খালেদুল কিবরিয়া, ফরিদ আহমদ বুলবুল,  মোঃ আবদুল্লা, এনামুল হক রুহেল, তাতিয়াল আনহা, জিএসসির এডমিন রুহুল আমিন প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবী—দাওয়া আদায়ে কাজ করে চলেছে জিএসসি। সামাজিক অবক্ষয়রোধে বাংলাদেশের বেকার যুব সমাজকে কর্মক্ষম করে গড়ে তুলতে জিএসসি’র পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সভায় বলা হয়, করোনা মহামারিতে জিএসসি সদস্যরা জীবনের ঝঁুকি নিয়ে কাজ করেছেন। এর স্বীকৃতিস্বরূপ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকারের পক্ষ থেকে জিএসসিকে আনুষ্ঠানিকভাবে “ধন্যবাদ” সার্টিফিকেট প্রদান করা হয়। সভায় অংশগ্রহনকারী প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণসহ সকল বক্তাগণ জিএসসির ভূঁয়সী প্রসংসা করেন। তারা প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবী—দাওয়া আদায়ে এবং আর্তমানবতার সেবামূলক কাজে জিএসসির পাশে দাঁড়ানো ও সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতিদান করেন।

সভায় বিলাতের বিভিন্ন শহর থেকে জিএসসি’র  বিপুল সংখ্যক নেতা—কর্মী, সমাজকর্মী, পেশাজীবি, রাজনীতিক, আইনজীবি, গণমাধ্যম কর্মী, ইলেক্ট্রনিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, টিচার্স এসোসিয়েশনের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মীরা অংশগ্রহন করেন। সভার দ্বিতীয় পর্বে সংগঠনের দ্বি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।