২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২
বিভিন্ন সূত্রে জানা যায় চলমান মার্চ মাসের যে কোন সময়ে বহু আগেই মেয়াদউত্তীর্ণ সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্বে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
ইতিমধ্যে সভাপতি সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত নেতাদের সাথে জোর লবিং শুরু করেছেন বলে যানা যায়। স্হানীয় নেতাদের বিগত দিনের কাজের আমল নামা নির্ধারিত গোয়েন্দা সূত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেবিলে ইতিমধ্যে জমা হয়েছে।
দলীয় কর্মকান্ডে নিস্ক্রিয়তায় নতুন কমিটি জরুরি হয়ে পরেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় দলীয় প্রধান এবারের কমিটিতে দলীয় কর্মকান্ডে সক্রিয় ত্যাগী যোগ্য মেধাবী সৎ ও জন সংপৃক্ত জনপ্রিয় নেতাদের সমন্বয়ে কমিটি করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাউন্সিলের উপর জোর দিয়েছেন, তাই দলীয় হাইকমান্ডের পাশাপাশি নির্ধারিত গোয়েন্দা সূত্রে সিলেট জেলা বিএনপির নেতাদের আমল নামা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। সূত্র মতে এবার সিলেট জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদের জন্য ছোট তালিকায় রয়েছেন সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, বিপুল জনপ্রিয়তা অর্জনকারী কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম। হাইকমান্ড এই নেতার কাজে সন্তুষ্ট। তাই দীর্ঘ দিনের পরীক্ষিত বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি পদে অন্যদের চেয়ে এগিয়ে আছেন। তালিকায় আরো আছেন বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান, এড. এমরান আহমদ চৌধুরী, কামরুল হাসান শাহীন, ইকবাল বাহার চৌধুরী। পাশাপাশি দু’চারদিন থেকে নেট দুনিয়ায় সভাপতি পদে সিলেট সিটি করপোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর নাম শুনা যাচ্ছে খুব জোরে শোরে। তালিকার সকলেরই রয়েছে সাংগঠনিক হাই প্রোফাইল। এই ৯ জনের মধ্য থেকেই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্ভাবনা বেশি ।
সভাপতি / সাধারণ সম্পাদক পদে আপাতত এই ৯ নেতার নামই দলীয় প্রধানের ছোট তালিকায় সীমাবদ্ধ রয়েছে। এই তালিকায় নতুন নাম সংযোজনের সম্ভাবনা খুবই কম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D