১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৩১৪ জনে উন্নিত হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। সবমিলিয়ে এ পর্যন্ত চার জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের।
বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন ১৪৯ জনের। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৯৯ জন।
গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১৩ জন, হবিগঞ্জে ২৩ জন, ওসমানী মেডিক্যালে আরও ২২ জনের করোনা সনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৬২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার৬৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ২৭৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৪১ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ৩১৫ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
বিভাগের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৪১১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৬৯জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৪২ জন সুস্থ হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ৩১৭ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D