কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

নিহতরা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা দুইজন পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানি লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

তাদের জেঠা আবু বক্কর জানান, সোমবার সকাল ১১টার দিকে দুই শিশুসহ প্রতিবেশী আরেকজন শিশু ছেড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারে খবর দেয়। পরে পরিবারে লোকজনসহ স্থানীয়রা প্রথমে সিয়াম ও পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট