১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১
সরকার ঘোষিত দ্বিতীয় দফার কঠোর লকডাউনে সিলেট নগরের পথঘাট এখন প্রায় জনশূন্য। বন্ধ রয়েছে সব শপিংমল, বিপণিবিতান এবং সব ধরনের দোকানপাট। অবশ্য জরুরী সেবা দানে নিত্যপণ্যের দোকান এবং ওষুধের দোকান খোলা থাকলেও তাতে ক্রেতার সংখ্যা খুবই কম।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে গেছে পুলিশ। ফলে কেউই বাড়ির বাইরে বের হতে পারেনি। নিতান্ত জরুরি প্রয়োজনে যারা রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হলে তাকে আবারও বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।
শহরের প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। রাস্তায় দু’একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। আর লকডাউনের কঠোরতায় সিলেটে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের লেশ মাত্র নেই। মাহে রমজানের প্রথম দিন সবাই ঘরে থেকেই সিয়াম সাধনা করছেন।
সকাল থেকে নগরীর ব্যস্ততম বন্দর বাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, উপশহর পয়েন্ট, টিলাগড়, মেডিকেল রোড, মদিনা মার্কেটসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শুধু তাই নয়, লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকায় যানশূন্য মহাসড়কও। আর তদারকিতে মহা-সড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সদস্যরা। তারা জরুরী সেবা প্রদানের গাড়ী ছাড়া অন্য সকল যানবাহন চলাচল করলে তা আটক করে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ‘লকডাউন বাস্তবায়নে নগরের সবকটি প্রবেশপথসহ সকল পয়েন্টেই পুলিশের উপস্থিতি রয়েছে। মুভমেন্ট পাস ও জরুরী প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের বাসায় ফেরত পাঠানো হচ্ছে।
লকডাউন বাস্তবায়নে জেলায় ২৬ ম্যাজিস্ট্রেসি টিম কাজ করছে। তারা মাঠপর্যায়ে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সকাল থেকেই কাজ করছেন বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম মাহফুজুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D