১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১
হবিগঞ্জে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজনের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে জেলার লাখাই উপজেলার গুনিপুর গ্রামের নিকট একটি হাওরে।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের হুমায়ুন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল হামিদ (৪২)।
গ্রামবাসীরা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় জালাল মোবাইলে এলাকার লোকজনকে জানালে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের ধরতে বের হন।
অবস্থা বেগতিক দেখে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও হামিদ ও হুমায়ুন হাওরে জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এরা মারা যান।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো হাওর থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ডাকাত দলে ৯/১০জন লোক ছিল।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D