৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬
হোয়াইট হাউসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ফেইসবুক চ্যাটে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আয়োজনে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এটি শুরু হবে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।রুমানা আহমেদ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
Manual7 Ad Codeএকজন বাংলাদেশি আমেরিকান নারী হিসাবে হোয়াইট হাউসে তার অভিজ্ঞতা নিয়ে ফেসবুক চ্যাটের মাধ্যমে তিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
জাতীয় নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালনের সময় রুমানা আহমেদের কাজ বিশ্বব্যাপী নারী ও যুবাদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
Manual4 Ad Code
এছাড়াও, মার্কিন-কিউবা সম্পর্ক স্বাভাবিককরণ, এশিয়ার পুর্নভারসাম্য প্রতিষ্ঠা এবং মুসলিম আমেরিকানদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার অঙ্গীকারসহ চলতি বছরের শুরুর দিকে বাল্টিমোরের একটি মসজিদে ওবামার ঐতিহাসিক সফরে রুমানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই ভূমিকা পালনের আগে রুমানা আহমেদ ‘পাবলিক এনগেজমেন্ট’ অফিসের মুসলিম-আমেরিকান, আরব-আমেরিকান এবং ইরানিয়ান-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে অন্তর্বর্তী লিয়াজোঁ কর্মকর্তা হিসেবে কাজ করেন।
Manual7 Ad Codeআগ্রহীরা ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন অন্তর্ভুক্ত করতে পারেন যা ২১ নভেম্বর দূতাবাসের ফেসবুক পাতায় অর্ন্তভূক্ত করা হবে।
Manual1 Ad Codeআরো তথ্য এবং আপডেট জন্য ভিজিট করুন facebook.com/bangladesh.usembassy

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D