ভাঁজ করা যাবে স্যামসাংয়ের স্মার্টফোন!

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

Manual7 Ad Code

ভাঁজ করে পকেটে রাখা যাবে এমন স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে স্যামসাং। এ ফোনের মাঝামাঝি বরাবর ভাজ করা যাবে। ভাজের দুই দিকে দুটি ডিসপ্লে থাকবে। আর বিপরীত দিকে থাকবে বিশেষ কীপ্যাড। নতুন এই স্মার্টফোনটির জন্য প্যাটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। প্যাটেন্টের কনসেপ্ট স্কেচ অনুযায়ী, স্যামসাংয়ের নতুন ফোনটি প্রচলিত ফ্লিপ ফোনের মতো হলেও এতে ভাঁজ করার সুবিধাযুক্ত ডিসপ্লে থাকবে। এই ফোনের ভাজ করা অংশটি মাইক্রোসফটের সারফেস বুক ল্যাপটপ কাম ট্যাবলেটের মতো কাজ করবে। স্যামসাংয়ের ভাঁজ করা ফোনের ধারণাটি একেবারে নতুন নয়। ২০১৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ভাঁজ করা ফোনের ঘোষণা দিয়েছিল স্যামসাং। ওই প্রকল্পের নাম ‘প্রজেক্ট ভ্যালি’। আগামী বছরের শুরুতে ভাঁজ করা ফোন বাজারে আনতে পারে স্যামসাং।

Manual1 Ad Code
Manual5 Ad Code