গণতন্ত্র ফাঁসির দড়িতে ঝুলছে : রিজভী

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

Manual1 Ad Code

সরকার গণতন্ত্রকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনপ্রতিনিধিরা গুম খুন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন গণতন্ত্র চাই না।

বুধবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

তিনি বলেন, সরকার বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। যারাই সরকারের সমালোচনা করছে তাদেরকেই গুম,খুন করা হচ্ছে। সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। সরকার জনগণকে চাপিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জনগণ এগিয়ে আসছে।

Manual2 Ad Code

স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি করে তিনি বলেন, সোহেল বিনয়ী ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর।তিনি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, দলের শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে কতদূর এগিয়ে যাওয়া যায় তার প্রমাণ স্বেচ্ছাসেবক দল। তাদের পূর্বসুরীদের মতো বাবু, জুয়েল, ইয়াসিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছি।

যৌথসভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code