১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০
সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ২০ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের তিনজন ও মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ২৮ এবং ৯ জন হবিগঞ্জ জেলার রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪০৯ জন। রাতে আরও ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রাগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৮ হাজার ৫০২ জনে দাঁড়াল। তন্মোধ্যে সিলেট জেলায় আক্রান্ত ৪ হাজার ৫৭৭ জন, সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫৯৯ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ২৪৯ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৭৭ জন।
শুক্রবার সকাল পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।
সিলেট বিভাগে ৩ হাজার ৮১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ২১৭ জন, হবিগঞ্জে ৮০৩ এবং মৌলভীবাজার জেলায় ৬২৯ জন। করোনা আক্রান্ত ১৩৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩১ জন এবং মৌলভীবাজারে ২২ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D