সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে ১জন নিখোঁজ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে ১জন নিখোঁজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের আঃ বশির বাড়ির বাসিন্দা আব্দুল মন্নান লাকড়ি সংগ্রহের জন্য সোনাই নদীতে যান। একপর্যায়ে নদীর পানির স্রোতে তিনি ভেসে যান।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে আব্দুল মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

নিখোঁজ আব্দুল মন্নানকে উদ্ধারে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট