|
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার মজুমদারপাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম তুহিন আহমদ (১৮)। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে পরিবারের সঙ্গে মজুমদারপাড়ার একটি কলোনিতে ভাড়া থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুহিনের স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় ফিরে ঘরের ভেতর তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয়দের সহায়তায় শাহপরাণ (রহ.) থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D