|
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চাদর, চশমা, প্রসাধনী, বিড়ি, খাসিয়া পান ও গরু।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮৭টি ভারতীয় শাড়ি, ৪২টি চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম ও ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
এ ছাড়া বুধবার (৪ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় অভিযান চালায় লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। দুটি অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D