চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-জাহিদ (৮) ও তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর চার শিশু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।

ইয়াকুব নামে স্থানীয় এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু ঘটে। ফলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট