|
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফাতেমা বেগম রসুলপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও আবুল কাশেমের মেয়ে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- সিপিসি-৩ (শায়স্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল তেলিয়াপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় র্যাব ফাতেমা বেগমকে আটক করতে সক্ষম হলেও অপর একজন কৌশলে পালিয়ে যায়।
পরে ফাতেমা বেগমের দেখানো মতে বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফাতেমা জানায়, সে ও পলায়নকৃত ব্যক্তি পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
আটকের পর ফাতেমা বেগম ও তার সহযোগী পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D