১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
গ্রেনেড হামলায় নিহত সিলেট মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়া ফজলুল হক জামে মসজিদে সিলেট মহানগর আওয়ামী লীগ ও মরহুমের পরিবারের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাওলানা মো. জাহাঙ্গীর আলম। দোয়া মাহফিলে গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামীলীগ নেতা মো. ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা ও করোনায় আক্রান্ত মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার সহধর্মিনীর সুস্থতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এই মহামরি করোনা ভাইরাস থেকে সকলকে রক্ষা করতে মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, আওয়ামীলীগ নেতা সৈয়দ শামীম আহমদ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, তারেক উদ্দিন তাজ, সেলিম আহমদ, জালাল উদ্দিন শাবুল, শেখ সুরুজ আলম, মো. ওয়ারিস মিয়া, এডভোকেট মোস্তফা দিলোয়ার, শেখ সুহেল আহমদ কবির, মো. হাবিবুর রহমান, জাহিদ সরোয়ার সবুজ, মো. জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া মাসুক, আব্দুল হাই আল হাদী, সোহেল রানা, মাসুদ রানা, মারওয়ান আহমদ, মো. নিজাম উদ্দিন, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম সিরাজুল, ফাহিম আহমদ, আবির হোসেন রানা, আওয়ামীলীগ নেতা মরহুম ইব্রাহীমের ভাই বাবলা ব্রাদার্সের সত্ত¡াধিকারী এম. রফিকুল আলম, মো. জাফর আহমদ, রাজ হোসেন রাজু, আদনান সোয়েব, সাজু আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D