১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক : গতকাল ছিল বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়াল এ্যাডমিরাল ( অবসরপ্রাপ্ত ) মাহবুব আলী খান এর ৩৬ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে এম এ খান ফাউন্ডেশনের সভাপতি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে বাদ আছর হযরত শাহজালাল (রহমতুল্লাহ) মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের আত্মার মাগফেরাত ও তার পরিবারের সকলের সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, মরহুমের কন্যা শাহিনা খান বিন্দু ও ডাঃ জুবায়দা রহমানের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মাহবুব আলী খানের স্মৃতিচারন করতে গিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের প্রাক্তন যোগাযোগ ও কৃষিমন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান কর্মগুণে ও চারিত্রিক মাধুর্যে আমাদের রাজনীতিতে নক্ষত্রের মতোই বিরাজ করছিলেন। তাঁর অস্তিত্বজুড়ে ছিল যেমন অখণ্ড কর্মপ্রেরণা, তেমনি তিনি ছিলেন সততা ও দেশপ্রেমের বিরলদৃষ্টান্ত। জীবনের সর্বস্তরে তিনি তাঁর এই চেতনারই বাস্তবায়ন করে গেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। আর এই কর্মগুণেই তিনি দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজও রয়েছেন।
তিনি বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়াল এ্যাডমিরাল ( অবসরপ্রাপ্ত ) মাহবুব আলী খান শুধু সিলেট জেলার নয়, গোটা জাতির। তার নামে সিলেটে কোন স্থাপনা না থাকাটা আসলেই দুঃখজনক। এই মহান পুরুষের স্মৃতি ধরে রাখতে সিলেটে স্থাপনা নির্মানেরও আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরী।
দোয়া মহফিলে এম এ খানের উপর সংক্ষিপ্ত বক্তব্যে এম এ খান ফাউন্ডেশনের সচিব এবং সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন এ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশপ্রেম, কর্মনিষ্ঠা, দক্ষতা, মানুষের প্রতি ভালবাসা আজও আমাদের অন্তরে শ্রদ্ধা ও সমীহ জাগায়। তিনি আচরনে ছিলেন খুবই অমায়িক। অবসরে প্রচুর পড়াশুনা করতেন। এছাড়াও দর্শন, আইন, সমাজসেবা ও ধর্মীয় বিষয়ে তাঁর জ্ঞান ছিল সুগভীর। কর্মজীবনে তাঁর সততা ছিল নিখাদ। তাঁর গুণ, জ্ঞান, বাচনভঙ্গী ও আচরনেই আভিজাত্যের ঝলক উদ্ভাসিত হতো।
এমরান চৌধুরী বলেন সিলেটের এই কৃতি সন্তান, দেশ বরেণ্য ব্যক্তিত্বের কৃতিমান ইতিহাসগুলো অবশ্যই সিলেটবাসীর কাছে তুলে ধরতে হবে। আর এইজন্যই গঠিত হয়েছে “এম এ খান ফাউন্ডেশন” ।এই ফাউন্ডেশনের মাধ্যমেই সিলেটপ্রেমী এই ব্যক্তিকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী , সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক সৈয়দ মইন উদ্দীন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী , ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দীন জায়গীরদার, জেলা কৃষকদলের আহবায়ক সহিদ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, রায়হান আহমদ, কোহিনুর আহমদ , আব্দুল খালিক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আজাদ আহমদ, সুজন খান, আব্দুল কাদির, মহানগর বিএনপি নেতা আব্দুল বারী নোমান, আব্দুল মুকিত সুমেল, আব্দুস সাহিদ, সামছুজ্জামান হেলাল, আব্দুর রকিব, সামছু উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। পরে মাজারে আগত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D