১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থতিতে মোটর সাইকেলটি ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থায় বুধবার সন্ধ্যা থেকে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদেরকেও ঘটনাস্থলের পাশে অবস্থান করতে দেখা গেছে। তারা মোটর সাইকেলটি ঘিরে রেখেছেন।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে পরিত্যক্ত ওই মোটরসাইকেলটি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, চৌহাট্টায় সন্দেহভাজন একটি মোটর সাইকেল কর্ডন করে রাখা হয়েছে। এসএমপি’র বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে কি আছে-সে সম্পর্কে বলা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D