১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা শাখার সভাপতি ও কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী কফিল উদ্দিন আলমগীর এর মাতা তরফুল নেছা গত ৪ আগষ্ট মঙ্গলবার সকাল ৬.৫৫ মিনিটের সময় কায়েস্থরাইল নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯০) বছর। তিনি ৪ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা মঙ্গলবার বাদ জোহর সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমার কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার তৃতীয় পুত্র আব্দুর রহিম। মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিসিকের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, এডভোকেট জামিল আহমদ রাজু, ব্যবসায়ী রেহান আহমদ হারিস প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি, সমাজসেবী, যুব সমাজের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে মরহুমার লাশ কায়েস্থরাইল শাহী ঈদগাহ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D