১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০
পবিত্র ইদুল আযহার ২য় দিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফারজানা আক্তার মিতু (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে পুলিশ। ফারজানা আক্তার মিতু ওই গ্রামের আকবর হোসেন খোকনের স্ত্রী।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার পুলিশ ফোর্স।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী সিলেট সংবাদ’কে জানান, সকালে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D