১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০
নগরীর আম্বরখানা এলাকায় এয়ারপোর্ট রোডের আবাসন সিটির পরিত্যক্ত প্লটে ফেলে রাখা
কয়েক হাজার কোরবানীর পশুর চামড়া অপসারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অপসারণ করা চামড়া সিসিকের ডাম্পিং গ্রাউন্ডে পুঁতে ফেলা হয়। রবিবার দুপুর দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ চামড়া অপসারণ করেন।
জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হকের মালিকানাধিন যায়গা এটি। রাতের আঁধারে জগন্নাথপুর থেকে তিনি চামড়াগুলো সেখানে ফেলেছেন। রবিবার সকালে স্থানীয়রা দুর্গন্ধের বিষয়টি সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে জানালে তিনি সেখানে যান এবং পরিস্থিতি দেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেন। সেই সাথে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সাথে নিয়ে চামড়াগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেন।
এ ব্যপারে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এবার করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের উচ্চ পর্যায় থেকে কোরবানীর বর্জ্য ও চামড়ার দ্রুত অপসারণের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে প্রায় ১২শ কর্মী নিয়ে শনিবার সকাল থেকে নগরী পরিষ্কারে নামে সিটি কর্পোরেশন এবং ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সফলও হয়। রবিবার দুপুরে আমি যখন মনিটরিংয়ে বের হই তখন আম্বরখানা এলাকার একজন স্কুল শিক্ষিকা
আমাকে এ বিষয়ে অভিযোগ করেন। সেখানে এসে দেখি প্রচুর পঁচা চামড়া ফেলে রাখা। সাথে সাথে আমি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেন। সেই সাথে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে চামড়াগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করি।’
মেয়র বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি গভীর রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হকে শেরীন এই যায়গার মালিক এবং তিনি নিজেই জগন্নাথপুর থেকে চামড়াগুলো এনে এখানে ফেলেছেন। আমি মুঠোফোনে তাঁর সাথে যোগাযোগ করলে তিনি ‘যা করার করতে বলেন আমাকে।’
তবে এ ব্যাপারে ইউপি চেয়রাম্যান মাহবুবুল হকে শেরীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D