১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)-এর মাসিক সভায় নগর চত্বরের নাম কামরান চত্বর হিসাবে নামকরণের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, মাসিক সভার সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান মেয়র আরিফ।
নগর চত্বরে জনতার কামরান চত্বর নামাঙ্কিত সাইনবোর্ড গত সোমবার লাগিয়ে দেয় যুবলীগ-ছাত্রলীগ। এরপর মঙ্গলবার সিটি কর্পোরেশনের সভায় সর্বসম্মতভাবে এর নামকরণ কামরান চত্বর করার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা(যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D